প্রশ্ন-৩৯উদ্ভিদ পুষ্পে— বৃতি সর্ব বাহিরের স্তবক  পুং ও স্ত্রী স্তবক সাহায্যকারী স্তবক রজনীগন্ধার দলমণ্ডলকে পুষ্পপুট বলে নিচের কোনটি সঠিক?

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

Explanation:

Correct Answer is: i ও iii

বৃতি এবং দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না অর্থাৎ দেখতে একই রকম হয় তখন এদের একত্রে পুষ্পপুট বলে।
যেমনঃ রজনীগন্ধা (tuberose), চাঁপা ইত্যাদি।

একটি আদর্শ ফুলের ৪ টি অংশ থাকে।

বৃতি : ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বৃতি বলে। সাধারণত এরা সবুজ রঙের হয়। বৃতি খন্ডিত না হলে সেটি যুক্ত বৃতি, কিন্তু যখন এটি খন্ডিত হয় তখন বিযুক্ত বৃতি বলে।

দলমন্ডল : এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। কতগুলো পাপড়ি মিলে দলমন্ডল গঠন করে। এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে।

পুংস্তবক বা পুংকেশর : এটি ফুলের তৃতীয় স্তবক। এ স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশরের দন্ডের মতো অংশকে পুংদন্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে পুং জননকোষ উৎপন্ন হয়। এরা সরাসরি জননকাজে অংশগ্রহণ করে।

গর্ভকেশর : এটি ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকলে তাকে যুক্তগর্ভপত্রী, আর আলাদা থাকলে বিযুক্তগর্ভপাত্রী বলে। একটি গর্ভপত্রের তিনটি অংশ, যথাঃ গর্ভাশয়, গর্ভদন্ড ও গর্ভমন্ডল। গর্ভাশয়ের ভেতরে ডিম্বক সাজানো থাকে। ডিম্বকে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। এরা পুংস্তবকের মতো সরাসরি জননকাজে অংশগ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *