বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে?
৪টি
৫টি
৬টি
৭টি
Explanation:
Correct Answer is: ৭টি
– পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আরও ৩টি তফসিল সংযোজন করা হয়।
– ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে সংযোজন করা হয়।
– বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
– প্রথম তফসিলঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
– দ্বিতীয় তফসিলঃ রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
– তৃতীয় তফসিলঃ শপথ ও ঘোষণা।
– চতুর্থ তফসিলঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
– পঞ্চম তফসিলঃ ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
– ষষ্ঠ তফসিলঃ স্বাধীনতার ঘোষণা।
– সপ্তম তফসিলঃ স্বাধীনতার ঘোষণাপত্র।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।