`হাতি`-এর সমার্থক শব্দ কোনটি?

কুন্তল

ফণী

তনু

কর

Explanation:

Correct Answer is: Blank
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
কর (বিশেষ্য)
অর্থ: 
– হস্ত, হাত। 
– হাতির শুঁড়, 
– কিরণ, রশ্মি
– পদ বিশেষ।

অপরদিকে, 
করী (বিশেষ্য)
অর্থ: হস্তী, হাতি। 

• ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে, 
`হাতি` এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।
`কুন্তল` শব্দের সমার্থক শব্দগুলো হলো- চুল, অলক, কেশ, চিকুর ইত্যাদি। 
`ফণী` শব্দের সমার্থক শব্দ সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি, ভুজঙ্গ, ফনাধর, বিষধর ইত্যাদি।  
`তনু` এর অন্যান্য সমার্থক শব্দ = দেহ, গাত্র, গা, শরীর, গত্র। 
`কর` শব্দটির সমার্থক শব্দ হলো = ভুজ, হাত, হস্ত, বাহু ইত্যাদি।

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *