নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক ?
বকধার্মিক – বিড়াল তপস্বী
মণিকাঞ্চন যোগ – সোনায় সোহাগা
ব্যাঙের আধুলি – ব্যাঙের সর্দি
অন্ধের যষ্টি – অন্ধের নড়ি
Explanation:
Correct Answer is: ব্যাঙের আধুলি – ব্যাঙের সর্দি
ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ- সামান্য পুঁজি হলেও যা গর্বের।
ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ- অসম্ভব ব্যাপার।
এই দুইটি বাগধারার অর্থ ভিন্নার্থক।
তাছাড়া, বাকি অপশনের বাগধারার অর্থ প্রায় সমার্থক।
বকধার্মিক বাগধারাটির অর্থ- অসাধু যখন সাধুর ভান করে।
বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ- ভণ্ড লোক।
মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ- উপযুক্ত মিলন।
সোনায় সোহাগা বাগধারাটির অর্থ- সুন্দর মিল।
অন্ধের যষ্টি বাগধারাটির অর্থ-অপরিহার্য অবলম্বন।
অন্ধের নড়ি বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।