`ঢাকের কাঠি` এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে?
তাসের ঘর
চোখের বালি
গুড়ে বালি
খয়ের খাঁ
Explanation:
Correct Answer is: খয়ের খাঁ
খয়ের খাঁ`- বাগধারাটির অর্থ- চাটুকার।
`ঢাকের কাঠি` বাগধারাটির অর্থ- তোষামুদে।
এই দুটি বাগধারার অর্থ প্রায় সমার্থক।
তাছাড়া,
`তাসের ঘর` বাগধারাটির অর্থ- ক্ষণস্থায়ী
`চোখের বালি` বাগধারাটির অর্থ- চক্ষুশূল।
`গুড়ে বালি` বাগধারাটির অর্থ- `আশায় নৈরাশ্য`
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।