`তাতে সমাজজীবন চলে না।` এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
তাতে সমাজজীবন চলে।
তাতে না সমাজজীবন চলে।
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে
Explanation:
Correct Answer is: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে
বাক্যে `না`, `নয়`, `নহে`, `নি`, নেই`, `নাহি`, `নাই` ইত্যাদি নঞর্থক অব্যয়যোগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে (সমাপিকা ক্রিয়াকে) নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয়। যেমন: নেতিবাচক বাক্য: `তাতে সমাজজীবন চলে না।` এর অস্তিবাচক বাক্য: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে। অনুরূপভাবে নেতিবাচক বাক্য: মন নিচুতে নামতে চায় না। এর অস্তিবাচক বাক্য: মন নিচুতে নামতে অনিচ্ছুক।