`ডেকে ডেকে হয়রান হচ্ছি।` এ বাক্যে `ডেকে ডেকে` কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
বিরক্তি
কালের বিস্তার
পৌনঃপুনিকতা
Explanation:
Correct Answer is: পৌনঃপুনিকতা
পদের দ্বিরুক্তি: দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন: পদের দ্বিরুক্তির প্রয়োগে ক্রিয়াবাচক শব্দের ব্যবহার হিসেবে: ডেকে ডেকে হয়রান হচ্ছি পৌনঃপুনিকতার উদাহরণ। অনুরূপভাবে স্বল্পকাল স্থায়ী বোঝাতে- দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো।