কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক

ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক

ভিক্ষুককে ভিক্ষা দাও

কোনটিই নয়

Explanation:

Correct Answer is: ভিক্ষুককে ভিক্ষা দাও
সম্প্রদান কারক সংজ্ঞা : যাকে স্বত্ব ত্যাগ করে কে কোনো কিছু দান বা সাহায্য করা হয়, তাকে বলা হয় সম্প্রদান কারক।
– দানের সঙ্গে সম্প্রদানের একটি সম্পর্ক রয়েছে।
– কারণ কোনাে কিছু দিয়ে যদি আবার ফেরত নেয়া হয় তবে তা সম্পদান কারক হয় না।
যেমন
– ভিক্ষারীকে ভিক্ষা দাও।
– সংসারে কল্যাণ দান কর। 
– গুরুজনে কর নতি।
– অন্ধজনে দেহ আলাে।

`ভিক্ষুককে ভিক্ষা দাও` – বাক্যে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির প্রয়োগ ঘটেছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *