জাতির জনক শেখ মুজিবুর রহমানকে `বঙ্গবন্ধু` উপাধি দেয়া হয় –

২৩ মার্চ ১৯৭১

২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

২৩ ফেব্রুয়ারি ১৯৬৭

২৩ ফেব্রুয়ারি ১৯৬৬

Explanation:

Correct Answer is: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
▪ ২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে `বঙ্গবন্ধু` উপাধিতে ভূষিত করে।
▪ ১৯৬৯ সালে ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়।
▪ ১৯৬৯ সালে ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন `বাংলাদেশ`। 
▪ ৩ মার্চ, ১৯৭১ সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে পাঁচদফা স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
▪ ঐদিনই বঙ্গবন্ধুকে `জাতির জনক` উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।
▪ ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, আওয়ামীলীগের ওয়েবসাইট, mujib100.gov.bd

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *