`সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়`- এখানে `উঠলে` কোন ক্রিয়া পদ?

সমাপিকা

প্রযোজ্য

অসমাপিকা

প্রযোজক

Explanation:

Correct Answer is: অসমাপিকা
যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: `সূর্য উঠলে` দ্বারা কথা সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ হতে আরো শব্দের প্রয়োজন (সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়)। তাই `উঠলে` শব্দটি অসমাপিকা ক্রিয়া। সাধারণত ইয়া (পড়িয়া), ইলে (পড়িলে), ইতে (পড়িতে), এ (পড়ে), লে (পড়লে), তে (পড়তে) বিভক্তিযুক্ত ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *