`চৌচালা` কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
দ্বিগু
তৎপুরুষ
কর্মধারয়
Explanation:
Correct Answer is: বহুব্রীহি
– `চৌচালা` হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের অন্তর্গত।
সংখ্যাবাচক বহুব্রীহি
– পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়।
– এ সমাসে সমস্তপদে `আ`, `ই` বা `ঈ` যুক্ত হয়।
যথা-
• দশ গজ পরিমাণ যার দশগজি,
• চৌ (চার) চাল যে ঘরের
এরূপ –
• চারহাতি
• তেপায়া
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।