`অরুণরাঙা` কোন সমাস নিষ্পন্ন সমস্তপদ ?

উপমিত কর্মধারয়

রূপক কর্মধারয়

অলুক তৎপুরুষ

উপমান কর্মধারয়

Explanation:

Correct Answer is: উপমান কর্মধারয়
`অরুণরাঙা` উপমান কর্মধারয় সমাস নিষ্পন্ন সমস্তপদ।

উপমান কর্মধারয় :
  সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস তা উপমান কর্মধারয় সমাস হয়।

যেমন-অরুণরাঙা= অরুণের ন্যায় রাঙা।  
ভ্রমরকৃষ্ণ = ভ্রমরের ন্যায় কৃষ্ণ 

এছাড়াও, তুষারশুভ্র, অরুণরাঙা, শশব্যস্ত, কাজলকালো, দুগ্ধধবল ইত্যাদি এই ধরনের সমাস নিষ্পন্ন শব্দ।

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *