`সন্ধ্যাভাষা` কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?

চর্যাপদ

পদাবলি

মঙ্গলকাব্য

রোমান্সকাব্য

Explanation:

Correct Answer is: চর্যাপদ
চর্যাপদের ভাষাকে কেউ কেউ সন্ধ্যাভাষা বা সন্ধাভাষা বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন, `আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না । যাঁহারা সাধন -ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন। আমাদের বুঝিয়া কাজ নাই`। -এ কারণে চর্যার ভাষা সন্ধ্যাভাষা। মুনিদত্ত তাঁর টীকায় সন্ধাভাষ, সন্ধ্যাভাষা, সন্ধ্যাবচন, সন্ধ্যাসংকেত, সন্ধ্যা ও ব্যাজে প্রভৃতি শব্দ চর্যার রূপকাশ্রিত দুর্বোধ্য অংশের বা প্রতীকী শব্দের ভাষা ব্যাখ্যা প্রসঙ্গে বারবার প্রয়োগ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *