`ইয়ং বেঙ্গল` গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
জ্ঞানাঙ্কুর
বঙ্গদূত
জ্ঞানান্বেষণ
সংবাদ প্রভাকর
Explanation:
Correct Answer is: জ্ঞানান্বেষণ
`ইয়ংবেঙ্গল` ডিরোজিও প্রভাবিত এক তরুণ মুক্তচিন্তক ছাত্রগোষ্ঠী। এরা সবাই ছিলো ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। এঁদের মধ্যে প্রধান কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র ও তারাচাঁদ চক্রবর্তী। ১৮ জুন ১৮৩১ সালে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় `ইয়ংবেঙ্গল` গোষ্ঠীর মুখপত্ররূপে `সাপ্তাহিক জ্ঞানান্বেষণ` পত্রিকাটি প্রকাশিত হয়। দক্ষিণারঞ্জনের পরে সম্পাদক হন রসিককৃষ্ণ মল্লিক ও মাধবচন্দ্র মল্লিক। তাঁরা ১৮৩৩ সালের জানুয়ারি মাসে পত্রিকাটিকে ইংরেজি-বাংলায় প্রকাশ করেন।