“ধুমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন?

বুদ্ধদেব বসু

শামসুর রহমান

কাজী নজরুল ইসলাম

শওকত ওসমান

Explanation:

Correct Answer is: কাজী নজরুল ইসলাম
• কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু (১৯২২)।
– ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের বাণী ছাপা হয়েছিল – আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু- ।
– ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬শে সেপ্টেম্বর ১৯২২) `আনন্দময়ীর আগমনে` প্রকাশিত হলে পত্রিকাটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেফতার হন।

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা –
– `লাঙ্গল` (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
– `দৈনিক নবযুগ` পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *