কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
মেঘনাদবধ কাব্য
দুর্গেশনন্দিনী
নীলদর্পণ
অগ্নিবীণা
Explanation:
Correct Answer is: নীলদর্পণ
ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্হ দীনবন্ধু মিত্রের `নীলদর্পণ` নাটক। ১৮৬০ সালে প্রকাশিত নাটকটিতে বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট বর্ণিত হয়েছে। ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনামে নাটকটি The Indigo Planting Mirror নামে অনুবাদ করেন। দীনবন্ধু মিত্র রচিত অন্যান্য নাটকের মধ্যে কমলে কামিনী, লীলাবতী, নবীন তপস্বিনী, জামাই বারিক, উল্লেখযোগ্য।