বাংলা সাধু ভাষার জনক কে?
হরলাল রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
Correct Answer is: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
• সাধু ভাষা বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
– বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন বিদ্যাসাগর।
– এর আগে তা ছিলো প্রস্তরবৎ।
– বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিন্যাস ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
– বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন এবং বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে সেখানে যতিচিহ্ন স্থাপন করেন।
– বিদ্যাসাগরের পরিকল্পিত সাধুভাষা তাই পরবর্তীকালে আদর্শ সাধুভাষা রূপে গৃহীত হয়।
– তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।