বাংলা গদ্যের জনক কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উইলিয়াম কেরি
Explanation:
Correct Answer is: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে `বাংলা গদ্যের জনক` বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো `বেতাল পঞ্চবিংশতি` (১৮৪৭)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮-১৮৯৪) `বাংলা উপন্যাসের জনক` বলা হয়। উইলিয়াম কেরি (১৭৬১-১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১-১৯৪১) `বাংলা ছোটগল্পের জনক` বলা হয়।