বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন–
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
Correct Answer is: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর কর্তৃক ১৮৫৮ সালে রচিত `আলালের ঘরের দুলাল`কে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে অবহিত করা হয়। সাধু ও কথ্য ভাষার মিশ্রণে আলালী ভাষায় তিনি এ উপন্যাস রচনা করেন। কিন্তু এ উপন্যাসটি সার্থক উপন্যাসে পরিণত হতে পারেনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৬৫ সালে রচনা করেন `দুর্গেশনন্দিনী` উপন্যাস যেটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও কিছু উপন্যাস রচনা করে বাংলা উপন্যাসের জগতকে সমৃদ্ধ করেন। তার রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো- আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, মৃণালিনী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ ইত্যাদি। আনন্দমঠ, দেবী চৌধুরাণী ও সীতারামকে তার ত্রয়ী উপন্যাস বলা হয়।