রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
১০ বছর
১২ বছর
১৪ বছর
১৬ বছর
Explanation:
Correct Answer is: ১৬ বছর
গল্পগুচ্ছের প্রথম গল্পটির নাম `ঘাটের কথা`। এটি প্রকাশিত হয় ভারতী পত্রিকার কার্তিক ১২৯১ সংখ্যায়। তার আগে একই পত্রিকার ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭ খ্রিষ্টাব্দ) শ্রাবণ-ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথের `ভিখারিণী` গল্পটি। এখন পর্যন্ত যতদূর জানা যায়, এটিই তাঁর লেখা প্রথম গল্প, যা কোনো সাময়িকপত্রে প্রকাশিত হয়েছিল। গল্পটি রচনাকালে রবীন্দ্রনাথের বয়স ছিল মাত্র ১৬ বছর।