স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
৫ জন
৭ জন
২ জন
৬ জন
Explanation:
Correct Answer is: ২ জন
মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা ক্যাপ্টেন ডা. সেতারা বেগম (২নং সেক্টর) ও তারামন বিবি (১১নং সেক্টর)। অন্যতম মহিলা মুক্তিযোদ্ধা খাসিয়া নৃগোষ্ঠীভুক্ত সিলেটের কাঁকন বিবি (৫ নং সেক্টর)`মুক্তিবেটি` নামে পরিচিত। ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করার ঘোষণা দেন। কিন্তু তা গেজেট আকারে প্রকাশিত হয়নি।