সিংহাসন` কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
মধ্যপদলোপী কর্মধারয়
মধ্যপদলোপী বহুব্রীহি
অব্যয়ীভাব সমাস
Explanation:
Correct Answer is: মধ্যপদলোপী কর্মধারয়
সিংহাসন = সিংহ চিহ্নিত আসন; মধ্যপদলােপী কর্মধারয় এর একটি উদাহরণ।
মধ্যপদলােপী কর্মধারয় সমাস :
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ পায় তাকে বলা হয় মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
যেমন-
– পল (মাংস) মিশ্রিত অন্ন = পলান্ন,
– সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
– প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার,
– মৌ আশ্রিত মাছি = মৌমাছি,
– সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
– ঘরে আশ্রিত জামাই =ঘরজামাই,
– সাম্য বিষয়ক বাদ = সাম্যবাদ,
– স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।