সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
হাইড্রোজেন
হিলিয়াম
নাইট্রোজেন
আর্গন
Explanation:
Correct Answer is: হাইড্রোজেন
হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস।
– হাইড্রোজেন গ্যাস একটি গ্রিন এনার্জি, যাকে দাহ্য করা হলে শুধুমাত্র পানি উৎপন্ন করে, তাই এটা পরিবেশের জন্য ক্ষতিকর নয়।
– হাইড্রোজেন গ্যাস দাহ্য কিন্তু দহনে সাহায্য করে না।
হাইড্রোজেন গ্যাসের বৈশিষ্ট্যসমূহ-
১. বিশুদ্ধ হাইড্রোজেন, বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন।
২. জলে প্রায় অদ্রাব্য গ্যাস।
৩. হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল।
৪. বাতাস হাইড্রোজেন এর চেয়ে ১৪.৪ গুণ ভারী।
সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।