“রেখো মা দাসেরে মনে। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে ২য়া
কর্মে ২য়া
অপাদানে ৩য়া
অধিকরণে ২য়া
Explanation:
Correct Answer is: কর্মে ২য়া
বাক্যের ক্রিয়াকে `কী` বা `কাকে` দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কর্ম পাওয়া যায়। ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় রেখো মা কাকে মনে, তাহলে এর উত্তরে `দাসেরে` পাওয়া যাবে বলে এটি কর্মকারক। `রে` বিভক্তি থাকায় এখানে হবে কর্মে ২য়া।