যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্যসংকোচন কোনটি?
মৃতবৎসা
কৃতদার
অনুজা
অনূঢ়া
Explanation:
Correct Answer is: অনূঢ়া
যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্য সংকোচন: `অনূঢ়া`
তাছাড়া,
` যে পুরুষ বিয়ে করেছে` এর বাক্য সংকোচন- `কৃতদার`
যে নারীর সন্তান বাঁচে না – মৃতবৎসা।
কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন
• `যে নারীর নতুন বিয়ে হয়েছে` = নবোঢ়া।
• `যে নারীর বিয়ে হয়েছে` = ঊঢ়া।
•`যে নারীর স্বামী ও পুত্র মৃত` = অবীরা।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।।