`যে নারী প্রিয় কথা বলে` এক কথায় কী হবে?
প্রিয়া
সুহাসিনী
প্রিয়ংবদা
শ্রীমতি
Explanation:
Correct Answer is: প্রিয়ংবদা
কতিপয় এককথায় প্রকাশ: যে নারীর কোনো হিংসা নেই- অনসূয়া, যে নারী বীর সন্তান প্রসব করে- বীরপ্রসূ, যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া, যে নারীর নতুন বিয়ে হয়েছে- নবোঢ়া, যে নারীর সন্তান হয় না- বন্ধ্যা, যে নারীর স্বামী মারা গেছে- বিধবা।