`যা বলা হবে` এর বাক্য সংকোচন কোনটি?

উক্ত

বাচ্য

ভবিতব্য

বক্তব্য

Explanation:

Correct Answer is: বক্তব্য
বক্তব্য (বিশেষণ) 
– সংস্কৃত শব্দ 
– প্রকৃতি প্রত্যয় = √বচ্‌+তব্য 
অর্থ: 
বলতে হবে বা বলার যোগ্য এমন, 
আলোচ্য, উল্লেখ্য
 
বাচ্য (বিশেষণ) 
অর্থ: কথ্য, কথনীয়, বলার যোগ্য , বলতে হবে এমন। 
বাংলা ব্যাকরণে, বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। 
 
ভবিতব্য (বিশেষ্য)
অর্থ: ভাগ্য, নিয়তি। 
 
উক্ত (বিশেষণ) 
অর্থ: বলা হয়েছে এমন, কথিত। 
সুতরাং
 `যা বলা হবে` এর বাক্য সংকোচন = বক্তব্য। অধিক গ্রহণযোগ্য। 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *