`মেধাবী` শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

মেধা+ বিন্‌

মেধা +বি

মেধা+বী

মেধা+আবী

Explanation:

Correct Answer is: মেধা+ বিন্‌
`মেধাবী` শব্দের প্রকৃতি – প্রত্যয় হল  মেধা + বিন

 

ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে।
যেমন – রাঁধ + উনি = রাঁধুনি, ডুব + অন্ত = ডুবন্ত।
শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন – মেধা + বীন = মেধাবী, বর্ষ + ইক = বার্ষিক। `বিন` ( – বী) প্রত্যয়টি `আছে` অর্থে যুক্ত হয়। `বিন` প্রত্যয়টি প্রথমার একবচনে পুংলিঙ্গ `বী` স্ত্রীলিঙ্গে `বিনী` এবং সমাসে পূর্বপদে হলে `বি` হয়। যেমন – মেধাবী, মেধাবিনী, মায়াবী, মায়াবিনী ইত্যাদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *