`মুক্তি`- এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
√মুচ্ + ক্তি
√মুচ্ + তি
√মুক্ + ক্তি
√মুক্ + তি
Explanation:
Correct Answer is: √মুচ্ + তি
`মুক্তি` (বিশেষ্য)
– সংস্কৃত শব্দ
– প্রকৃতি প্রত্যয় = √মুচ্ +তি
অর্থ:
– স্বাধীনতা,
– মোহ অত্যাদি।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
`ক্তি` একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়। `ক্তি` সংযুক্ত শব্দের শেষে যদি `চ/জ` থাকে তা `ক` হয়ে যায়।
যেমন:
√মুচ্ + ক্তি = মুক্তি
√ভজ্ + ক্তি = ভক্তি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
*** আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এর তথ্য অধিক গ্রহণযোগ্য বলে সেটি সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।