মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
নেকড়ে অরণ্য
বন্দী শিবির থেকে
নিষিদ্ধ লোবান
প্রিয়যোদ্ধা প্রিয়তম
Explanation:
Correct Answer is: বন্দী শিবির থেকে
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত `বন্দী শিবির থেকে` কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। `তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা` ও `স্বাধীনতা তুমি` এ কাব্যের উল্লেখযোগ্য দুটি কবিতা। নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয়যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলোর রচয়িতা যথাক্রমে শওকত ওসমান, সৈয়দ শামসুল হক ও হারুন হাবীব।