মীর মশাররফ হোসেনের `বিষাদসিন্ধু` একটি-

মহাকাব্য

ইতিহাস গ্রন্থ

উপন্যাস

ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ

Explanation:

Correct Answer is: উপন্যাস
মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) রচিত `বিষাদসিন্ধু` (১৮৮৫-৯১) একটি ইতিহাস আশ্রিত মহাকাব্যধর্মী উপন্যাস। হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান-হোসেনের করুণ মৃত্যুকাহিনি `বিষাদসিন্ধু`গ্রন্থে বর্ণিত মূল বিষয়। মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটিতে ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয় নি। `বিষাদসিন্ধু` উপন্যাসটি `মহরম পর্ব` (১৮৮৫), `উদ্ধার পর্ব` (১৮৮৭) ও `এজিদ-বধ পর্ব` (১৮৯১) এই তিনটি পর্বে সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *