`মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।` –কার উক্তি?
মীর মশাররফ হোসেনের
ইসমাইল হোসেন সিরাজীর
রবীন্দ্রনাথ ঠাকুরের
কাজী নজরুল ইসলামের
Explanation:
Correct Answer is: মীর মশাররফ হোসেনের
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তাঁর রচিত নাটকের মধ্যে বসন্তকুমারী, জমীদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয় উল্লেখযোগ্য। তাঁর বিখ্যাত উপন্যাস হলো বিষাদ-সিন্ধু ও উদাসীন পথিকের মনের কথা। মশাররফ হোসেন রচিত `রত্নবতী` মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।