ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
হরমুজ
বসফরাস
পক
জিব্রাল্টার
Explanation:
Correct Answer is: জিব্রাল্টার
• ভারতকে শ্রীলংকা হতে পৃথক করেছে পক প্রণালী।
• জিব্রাল্টার প্রণালীর অবস্থান ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে যা আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা(মরক্কো) ও ইউরোপ(স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
• বসফরাস প্রণালী কৃষ্ণসাগর ও মর্মরসাগরকে সংযুক্ত করেছে।
তথ্যসূত্র: ব্রিটানিকা।