ভারতের কোন রাজনৈতিক নেতা দেহরক্ষকের গুলিতে নিহত হন?

মহাত্মা গান্ধী

ইন্দিরা গান্ধী

রাজীব গান্ধী

সঞ্জয় গান্ধী

Explanation:

Correct Answer is: ইন্দিরা গান্ধী

পবিত্র স্বর্ণমন্দিরের অবমাননা আর খালিস্তানের স্বপ্ন ভেঙে দেওয়ার প্রতিশোধ নিতে ৩১ অক্টোবর ১৯৮৪, সাৎওয়ান্ত সিং ও বেয়ান্ত সিং নামে নিজের দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা। ইন্দিরা সেদিন কালো পাড়ের গেরুয়া রঙের শাড়ি পড়ে ব্রিটিশ অভিনেতা ও পরিচালক পিটার আস্তিনভের আইরিশ টেলিভিশনের জন্য একটি ডকুমেন্টারি ফিল্মের জন্য সাক্ষাৎকার দিতে ব্যস্ত ছিলেন। ১ নং সফদরজং রোডের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে হেঁটে পাশের আকবর রোডের অফিসে যাচ্ছিলেন তিনি। বেশ রোদ ঝলমলে দিন তবু রোদ থেকে প্রধানমন্ত্রীকে আড়াল করতে সেপাই নারায়ণ সিং একটা কালো ছাতা নিয়ে পাশে পাশে হাঁটছিলেন। কয়েক পা পেছনেই ছিলেন ব্যক্তিগত সচিব আর কে ধাওয়ান, তার পেছনে ছিলেন ব্যক্তিগত পরিচারক নাথু রাম। সবশেষে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তা  অফিসার, সাব ইন্সপেক্টর রামেশ্বর দয়াল। হঠাৎ পাশে দাঁড়ানো নিরাপত্তাকর্মী বিয়ন্ত সিং রিভলবার বার করে ইন্দিরা গান্ধীর দিকে গুলি চালায়। শিখ দেহরক্ষী ইন্দিরা গান্ধীকে হত্যা করার পর দেশজুড়ে দাঙ্গা বাধে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *