`বেটাইম` শব্দটি গঠিত হয়েছে-
ফারসি ও ইংরেজি শব্দে
ফরাসি ও ইংরেজি শব্দে
ফারসি ও ফরাসি শব্দে
ফারসি ও হিন্দি শব্দে
Explanation:
Correct Answer is: ফারসি ও ইংরেজি শব্দে
`বেটাইম` শব্দটি একটি বিশেষ্য, যার অর্থ অসময়। `বে` ও `টাইম` একত্রে যুক্ত হয়ে গঠিত হয়েছে বেটাইম। এখানে `বে` উপসর্গটি একটি ফারসি উপসর্গ এবং `টাইম` শব্দটি একটি ইংরেজি শব্দ, যার অর্থ সময়। সুতরাং `বেটাইম` শব্দটি ফারসি ও ইংরেজি শব্দযোগে গঠিত হয়েছে।