বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে-
১১৯৯-১২৫০ পর্যন্ত
১২০১-১৩৫০ পর্যন্ত
১২৫০-১৩৫০ পর্যন্ত
১২৫০-১৪৫০ পর্যন্ত
Explanation:
Correct Answer is: ১২০১-১৩৫০ পর্যন্ত
১২০১ থেকে ১৩৫০ সাল অর্থাৎ প্রায় দেড়শ বছর বাংলা সাহিত্যের কোন উল্লেখযোগ্য নিদর্শন আবিষ্কার না হওয়ায় ঐতিহাসিকগণ এ সময়কে বাংলা সাহিত্যের `অন্ধকার যুগ` হিসেবে আখ্যায়িত করেন। এই দেড়শ বছর শাসকদের তান্ডকে জনজীবন ছিল বিপর্যস্ত। সাহিত্য সমাজ ও অর্থনীতিতে ও এর কুপ্রভাব পড়ে। ত্রয়োদশ শতকের শেষের দিকে রামাই পন্ডিতের `শূণ্যপুরাণ` ও হলায়ূধ মিশ্রের `সেক শুভোদয়া` এই সময়ের উল্লেখযোগ্য গ্রন্থ। `শূণ্যপুরাণ` গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। `নিরঞ্জনের উষ্মা` শূণ্যপুরাণের অন্তর্গত একটি কবিতা। এতে হিন্দু ও বৌদ্ধ ধর্মের কথা আছে। অপরদিকে, `সেক শুভোদয়া` গ্রন্থটি অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষা মিশ্রিত একটি চম্পুকাব্য। গদ্য-পদ্য মিলিয়ে গ্রন্থটিতে প্রায় ২৫টি অধ্যায় রয়েছে।