বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

বৈষ্ণব পদাবলী

শ্ৰীকৃষ্ণ কীর্তন

চর্যাপদ

রামায়ণ

Explanation:

Correct Answer is: চর্যাপদ
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন- `চর্যাপদ` 

চর্যাপদ 
– চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন। 
– এটি বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
– ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
– চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
– চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
– বৌদ্ধ ধর্মমতে সাধনভাজনের তত্ত্ব প্রকাশ ছিল এর বিষয়বস্তু। 
– চর্যাপদের পদগুলো সন্ধ্যা বা সান্ধ্যাভাষায় রচিত। 
– চর্যাপদ গ্রন্থে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।
– চর্যাপদের প্রথম পদটি রচনা করেন লুইপা। 

তবে, শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের প্রথম একক গ্রন্থ। এর রচয়িতা বড়ু চন্ডীদাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *