বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ
শাহ আবদুল হামিদ
হুমায়ুন রশীদ চৌধুরী
সৈয়দ নজরুল ইসলাম
Explanation:
Correct Answer is: শাহ আবদুল হামিদ
বাংলাদেশের গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় গণপরিষদ। এটি ১৯৭১ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত বাংলাদেশে অস্থায়ী সংসদ হিসেবে ছিল। সেই সময় গণপরিষদের প্রথম স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ (১০ই এপ্রিল, ১৯৭২ – ১মে, ১৯৭২) এবং মোহাম্মদ উল্লাহ ছিলেন ডেপুটি স্পিকার। পরবর্তীতে গণপরিষদ ভেঙ্গে গঠিত হয় মহান জাতীয় সংসদ। তখন জাতীয় সংসদের প্রথম স্পিকার হিসেবে নিযুক্ত ছিলেন মোহাম্মদ উল্লাহ (৭ই এপ্রিল, ১৯৭৩ – ২৬ জানুয়ারি, ১৯৭৪)। অন্যদিকে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগিশ গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন। হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম বাংলাদেশি। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি।