`বন্ধন` শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

ব + ন্ + ধ + ন্

বন্ + ধন্

ব + ন্ধ + ন

বান্ + ধন্

Explanation:

Correct Answer is: বন্ + ধন্
সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বোঝালেও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগ্‌যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ । আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরূপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি, তা-ই অক্ষর। বাংলা `বন্ধন` শব্দেরও বন্ + ধন্–এ দুটো অক্ষর। কিন্তু ব+ন্+ধ+ন্– এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *