`পাপে বিরত থাকো `—কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ৭মী
করণ কারকে ৭মী
অধিকরণে ৭মী
কর্ম কারকে ৭মী
Explanation:
Correct Answer is: অপাদানে ৭মী
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমনঃ
– গাছ থেকে পাতা পড়ে,
– পাপে বিরত হও,
– সোমবার থেকে পরীক্ষা শুরু ইত্যাদি।
উৎস- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী