`পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন`- এখানে `নীড়` শব্দটি কী অর্থে ব্যবহার হয়েছে?
নান্দনিক
আশ্রয়
রহস্যময়
পাখির বাসা
Explanation:
Correct Answer is: আশ্রয়
• নীড় (বিশেষ্য)
– সংস্কৃত শব্দ
– প্রকৃতি প্রত্যয় = নি+√ঈড়্+অ
অর্থ: পাখির বাসা, কুলায়
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , `এতোদিন কোথায় ছিলেন?`
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।
বনলতা সেন; জীবনানন্দ দাশ
এখানে আলংকারিত অর্থে `নীড়` শব্দটি আশ্রয় অর্থে ব্যবহার হয়েছে।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।