`পরভৃত` শব্দের সমার্থক শব্দ কোনটি?
পিক
ধেনু
বিভব
অম্বু
Explanation:
Correct Answer is: পিক
পরভৃত (বিশেষ্য) – কোকিল; পিক।
(বিশেষণ) পরপুষ্ট; অন্য কর্তৃক পালিত।
পরভৃৎ (বিশেষ্য) – পরকে পালন করে যে; কোকিলকে যে পালন করে অর্থাৎ কাক; বায়স।
অন্যদিকে,
`ধেনু` `গরু` এর সমার্থক শব্দ
`বিভব` `সম্পদ` এর সমার্থক শব্দ
অম্বু` `জল` এর সমার্থক শব্দ
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।