নিচের কোন শব্দটি `দক্ষ` অর্থে ব্যবহৃত হয়েছে ?
পাকা আম খেতে মিষ্টি
ছেলেটি অঙ্কে পাকা
পাকা সোনায় খাদ থাকে না
শাড়িটির রং পাকা
Explanation:
Correct Answer is: ছেলেটি অঙ্কে পাকা
ছেলেটি অঙ্কে পাকা- এখানে `পাকা` শব্দটি `দক্ষ` অর্থে ব্যবহৃত হয়েছে।
তাছাড়া,
পাকা আম খেতে মিষ্টি- এখানে `পাকা` শব্দটি `পরিপক্ব` অর্থে ব্যবহৃত হয়েছে।
পাকা সোনায় খাদ থাকে না- এখানে `পাকা` শব্দটি `খাঁটি` অর্থে ব্যবহৃত হয়েছে।
শাড়িটির রং পাকা- এখানে `পাকা` শব্দটি `স্থায়ী` অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ।