নিচের কোনটি `ষত্ব` বিধানের নিয়মে শুদ্ধ?
মাস্টার
পোশাক
জিনিস
পোস্ট মাস্টার
Explanation:
Correct Answer is: Blank
`ষত্ব` বিধানের নিয়মে সবগুলো বানান শুদ্ধ।
ষত্ব বিধান : তৎসম শব্দের বানানে মূর্ধন্য `ষ`-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।
নিয়ম ও উদাহরণ :
১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন—ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে `ষ` হয়। যেমন—অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি।
৩। `ঋ` ও ঋ-কারের পর `ষ` হয়। যেমন—ঋষি, কৃষক।
৪। তৎসম শব্দে `র` এর পর `ষ` হয়। যেমন—বর্ষা, ঘর্ষণ।
৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে `ষ` যুক্ত হয়। যেমন—কষ্ট, কাষ্ঠ।
৬। কতগুলো শব্দে স্বভাবতই `ষ` হয়। যেমন—ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ।
৭। বিদেশি শব্দে `ষ` হয় না। যেমন—জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।