নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
শনিবারের চিঠি
বঙ্গদর্শন
তত্ত্ববোধিনী
সংবাদ প্রভাকর
Explanation:
Correct Answer is: শনিবারের চিঠি
`শনিবারের চিঠি` ১৯২৪ সালে প্রথম প্রকাশিত হয়। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। যোগানন্দ দাস ছিলেন একাধারে উক্ত পত্রিকার প্রথম সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর। শনিবারের চিঠি`র প্রাণপুরুষ ছিলেন কবি-সাহিত্যিক সজনীকান্ত দাস। `সংবাদ প্রভাকর` সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে ১৮৩১ খ্রিষ্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন এর সম্পাদক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ খ্রিষ্টাব্দে মাসিক `বঙ্গদর্শন` প্রকাশিত হয়। ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।