নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ডাব
সচিব
কুচ্ছিত
বালতি
Explanation:
Correct Answer is: সচিব
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
Secretary এর পারিভাষিক শব্দ – সচিব : সম্পাদক।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে,
কুচ্ছিত অর্ধ-তৎসম শব্দ যা এসেছে কুৎসিত শব্দ থেকে।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
ডাব – দেশি শব্দ।
বালতি – পর্তুগিজ শব্দ।