`ধন হইতে সুখ হয় না` বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৫মী
করণে ৩য়া
অপাদানে ৫মী
কর্তায় ৭মী
Explanation:
Correct Answer is: অপাদানে ৫মী
ক্রিয়াকে `কোথা হতে` বা `কোথা থেকে` দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে অপাদান কারক পাওয়া যায়। যেমন: `কোথা হতে` সুখ হয় না; এর উত্তর ধন হতে সুখ হয় না তাই, এটি অপাদান কারক। `হইতে` বিভক্তি থাকায় ৫মী বিভক্তি।