`তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!` – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

অনন্বয়ী অব্যয়

অনুকার অব্যয়

পদান্বয়ী অব্যয়

অনুসর্গ অব্যয়

Explanation:

Correct Answer is: অনন্বয়ী অব্যয়
যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন – আপনি যা জানেন তা তো ঠিকই বটে। এখানে `তো` অনন্বয়ী অব্যয়। যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন -মেঘের গর্জন – গুড় গুড়। যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন – ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে `দিয়ে` অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় `পদান্বয়ী অব্যয়` নামেও পরিচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *