তিলে তৈল হয়`- `তিলে` কোন কারকে কোন বিভক্তি?

কর্মকারকে ৭মী

অপাদানকারকে ৭মী

করণ কারকে ৭মী

অধিকরণ কারকে ৭মী

Explanation:

Correct Answer is: অপাদানকারকে ৭মী

`তিলে তৈল হয়` – অপাদানে সপ্তমী
কিন্তু `তিলে তৈল আছে`- অধিকরণে সপ্তমী।

অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
– বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ –

– এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
– মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি
– তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
– তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি
– পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি
– বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি
– লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি
– ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *