ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
পূর্বাহ্ণ
মধ্যাহ্ণ
অপরাহ্ন
সায়াহ্ণ
Explanation:
Correct Answer is: পূর্বাহ্ণ
– কারণ, অপর, পরা, পূর্ব, প্র- এই কয়টি পূর্ব পদের পর অহ্ন শব্দ বসলে ণত্ব বিধি অনুসারে দন্ত্য ন- এর জায়গায় মূর্ধন্য ণ হয়। যেমন- অপরাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি।
– ণ-ত্ব বিধান : তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণত্ব বিধান বলে।
– ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়মাবলী-
১. ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য `ন` মূধন্য `ণ` হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ থাকলে তার পরবর্তী দন্ত্য `ন` মূর্ধন্য `ণ` হয়। যেমন: লক্ষণ, ভক্ষণ, রেণু, পাষাণ, নির্বাণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।
৩. ট বর্গের পূর্বে দন্ত্য `ন` মূর্ধন্য `ণ` হয়। যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড ইত্যাদি।
৪. প্র, পরা, পরি, নির—এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য `ন` মূর্ধন্য `ণ` হবে। যেমন: প্রণাম, প্রমাণ, পরায়ণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।
৫. ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য `ন` হয়, `ণ` হয় না। যেমন: দৃষ্টান্ত, বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন ইত্যাদি।
অন্যান্য বানানের সঠিক রূপ।
– অপরাহ্ণ
– মধ্যাহ্ন
– সায়াহ্ন
সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ।